AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনপ্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে : জামায়াত আমির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৮ পিএম, ২ জুন, ২০২৬

জনপ্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে : জামায়াত আমির

‘দেশ ভালো নেই, জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ।

মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটের বাদাঘাটে চাচার নির্যাতনে নিহত শিশু ফাহিমার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি  সাংবাদিকদের এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি মানে জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া। জ্বালানির মূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম করা হয়েছে।’

শিশু ফাহিমা হত্যার ঘটনায় শোক প্রকাশ করে তিনি দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এ সময় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। একদিনের সফরে নানা কর্মসূচীতে অংশ নিতে সিলেটে অবস্থান করছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!