বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনেই স্বল্প সময়ের মধ্যে বৈঠকে বসবেন। ওই বৈঠকে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
শপথ বিষয়ে জোটের অবস্থান কী হবে, সে বিষয়ে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

