AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে আস্থার প্রতীক পলাশ থানা সেন্ট্রাল কলেজ


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৪:৩৮ পিএম, ২৫ জুন, ২০২৬

নরসিংদীতে আস্থার প্রতীক পলাশ থানা সেন্ট্রাল কলেজ

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রায় ১ হাজার ৩০০ কলেজের মধ্যে সেরা ৫৩ কলেজের তালিকায় স্থান পেয়েছে নরসিংদীর পলাশ থানা সেন্ট্রাল কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে সপ্তমবারের মতো শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি অর্জন করল পলাশ থানা সেন্ট্রাল কলেজ।

কলেজ কর্তৃপক্ষের দাবি, পলাশ উপজেলার বিভিন্ন কলেজের মধ্যে প্রদত্ত পুরস্কারের প্রায় ৭০ শতাংশই অর্জন করেছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ। এছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা নিয়মিতভাবে বুয়েট, কুয়েট, চুয়েটসহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা সেন্ট্রাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও পরীক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কলেজটির অধ্যক্ষ আমির হোসেন গাজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আমির হোসেন গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।

অধ্যক্ষ আমির হোসেন গাজী বলেন, ‘অত্যন্ত আনন্দের বিষয়, পলাশ থানা সেন্ট্রাল কলেজের স্কাউট দল ঢাকা অঞ্চলের রোভার স্কাউট গ্রুপ হিসেবে নিবন্ধন পেয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোভার স্কাউট সদস্যরা অংশ নেবেন। সেখানে পলাশের প্রতিনিধিত্ব করবে পলাশ থানা সেন্ট্রাল কলেজ।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শুধু পেশাগত সফলতা নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরিই আমাদের লক্ষ্য।’

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কলেজটির ৩৫১ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ফাইল, স্কেল, কলমসহ পরীক্ষায় ব্যবহারের বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!