AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালভার্টের নিচ থেকে মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৪:৪২ পিএম, ২৫ জুন, ২০২৬

কালভার্টের নিচ থেকে মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি।

নিহত ইব্রাহিম খান নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তিন দিন আগে রাতে একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন ইব্রাহিম। এরপর তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার সময় পচা দুর্গন্ধ পেয়ে সন্দেহবশত আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাতকেরা হত্যার পর গুম করার উদ্দেশ্যে মরদেহটি কালভার্টের নিচে ফেলে যায়। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!