টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পাঁচ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ধনবাড়ী থানার এসআই (নিরস্ত্র) মো. ফরিদ শেখের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের সময় ধনবাড়ী উপজেলার নল্যা বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় ধনবাড়ী থানাধীন মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে নল্যা বাজারে লিটনের চায়ের দোকানের সামনে থেকে মো. আতিয়ার রহমান আতিক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নল্যা গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম মো. শামছুল হক।
পরে গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে পাঁচ পুড়িয়া হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় মামলা (নং-১৪, তারিখ: ২৫ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।
পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

