AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুলশান থানা বিএনপির নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৭ পিএম, ৭ জানুয়ারি, ২০২৬

গুলশান থানা বিএনপির নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গুলশান থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মহানগর উত্তর যুবদলের সভাপতি শরিফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, গুলশান থানা বিএনপির সদস্য সচিব মো. শাহজাহানসহ থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।

মতবিনিময়কালে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম এবং দলীয় ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!