মিলাদ-দোয়া মাহফিল ও কবরে ফুলেল শ্রদ্ধায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৭ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
দিনটি উপলক্ষে জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে ঢাকা ও রংপুরসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এদিন সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
বেলা ১১টায় রংপুর নগরীর দর্শনায় অবস্থিত পল্লী নিবাসে তার সমাধিতে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিন ঢাকা কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল-সকাল ৯টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পুষ্পার্ঘ্য অর্পণ, দুপুর ১ টা ৩০মিনিটে কোরআন তেলাওয়াত শেষে দোয়া ও মাগফেরাত কামনা।
দুপুর ২টা থেকে দুস্থ্যদের মাঝে খাবার বিতরন এবং পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্মরণে স্মৃতি চারণ। এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মিসেস শেরীফা কাদের, মীর আব্দুস সবুর আসুদ ও এড. রেজাউল ইসলাম ভূঁইয়া।
স্মৃতি চারণ অনুষ্ঠানে মিসেস শেরীফা কাদের বলেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। তাঁর ৭ম মৃত্যু বার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিঁনি যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, পল্লী উন্নয়ন, শিক্ষা ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে বাস্তবায়িত বহু উন্নয়ন মূলক উদ্যোগ আজও দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। রাজনীতিতে তিনি ছিলেন গণমানুষের নেতা।
সাধারণ মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্খা ও কল্যাণকে তিনি সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম এবং জনগণের প্রতি অঙ্গীকার আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তাঁর অনুপস্থিতি জাতীয় পার্টির জন্য এক অপূরণীয় শূন্যতা। তবে আমরা বিশ্বাস করি, তাঁর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব। দেশ ও জনগণের কল্যাণে কাজ করার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।
এই শোকের দিনে আমি জাতীয় পার্টি সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাই আসুন, আমরা সবাই মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুণ। আমিন।
অনুষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি, জাতীয় সাংস্কৃতিক পাটি, জাতীয় মহিলা পাটি, জাতীয় কৃষক পাটি, পল্লীবন্ধু পরিষদ, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম, জাতীয় যুব সংহতি, জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর, জাতীয় স্বেচ্ছাসেবক পাটি, জাতীয় তরুণ পাটি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় মটর শ্রমিক পার্টি।
সারাদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সর্ব ফখরুল ইমামা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৯ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

