AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃষ্টি উপেক্ষা করে রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রংপুর
০৫:০৬ পিএম, ১১ জুলাই, ২০২৬

বৃষ্টি উপেক্ষা করে রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

টানা বৃষ্টির মধ্যেও রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে অংশ নিতে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন তারা।

শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে চার দফা দাবিকে সামনে রেখে কর্মসূচি পালন করা হয়। দুপুর আড়াইটার পর ভারী বৃষ্টি শুরু হলেও সমাবেশে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে তেমন কোনো প্রভাব পড়েনি। অনেককে ছাতা, পলিথিন কিংবা বৃষ্টিতে ভিজেই মাঠে অবস্থান করতে দেখা যায়।

সমাবেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায়ের কার্যকর বাস্তবায়ন, সীমান্তে হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবি জানানো হয়।

May be an image of one or more people and crowd

সকাল থেকেই রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। দুপুরের পর আবহাওয়া খারাপ হলেও তাদের আগমন অব্যাহত থাকে। প্রবল বর্ষণের মধ্যেও অংশগ্রহণকারীরা মাঠে অবস্থান করে নেতাদের বক্তব্য শোনেন।

সরেজমিনে দেখা যায়, রংপুর মহানগরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে ভেজা কাপড়েই দলীয় পতাকা ও স্লোগানসহ মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন নেতাকর্মীরা।

পীরগাছা থেকে আসা জামায়াতে ইসলামীর কর্মী ফুয়াদ হাসান বলেন, বৃষ্টিতে ভিজলেও সমাবেশে আসতে কোনো অসুবিধা হয়নি। তিনি জানান, দেশের বিভিন্ন ইস্যুতে আয়োজিত এ সমাবেশে অংশ নেওয়াকেই তারা দায়িত্ব হিসেবে দেখছেন।

আরেক কর্মী জুনায়েদ ইসলাম বলেন, বৈরী আবহাওয়া সত্ত্বেও তারা সমাবেশে এসেছেন। দলের শীর্ষ নেতাদের বক্তব্য শোনার পাশাপাশি উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন প্রত্যাশা করেন তিনি।

May be an image of one or more people and crowd

সমাবেশের শুরুতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন শরিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেকসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

May be an image of one or more people and crowd

বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!