AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবিধান সংশোধনের পক্ষে বিএনপি, সংস্কারের নয়’—মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৪ পিএম, ১৭ জুলাই, ২০২৬

সংবিধান সংশোধনের পক্ষে বিএনপি, সংস্কারের নয়’—মির্জা ফখরুল

বিএনপি সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষ্য, দলটি শুরু থেকেই সংবিধান সংশোধনের কথা বলে আসছে, তবে কখনও সংবিধান সংস্কারের দাবি তোলেনি।

শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এতে উল্লেখিত প্রতিটি বিষয় বাস্তবায়নের চেষ্টা করবে। তিনি বলেন, "জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার।"

সংবিধান নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে বিএনপি মহাসচিব বলেন, "আমরা সব সময় সংবিধান সংশোধনের কথা বলেছি। সংবিধান সংস্কারের কথা কখনও বলিনি।"

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন হঠাৎ সৃষ্টি হওয়া কোনো ঘটনা নয়; বরং দীর্ঘ সময় ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের ধারাবাহিক ফল।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক অঙ্গনের কিছু ব্যক্তি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন।

সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!