AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পরীক্ষার্থীদের


Ekushey Sangbad
সাভার উপজেলা প্রতিনিধি, ঢাকা
০৩:০৫ পিএম, ১৫ জুলাই, ২০২৬

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পরীক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও দ্বিতীয় দিনের মতো ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। এ সময় পুলিশ বিক্ষোপকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

আন্দোলনকারীদের দাবি দ্রুত সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ না করলে তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

পাকিজা মোড়ে অবস্থানরত শিক্ষার্থী আসিফ জানান, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে মারাত্মক ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন। যা সারা সবার দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই মন্তব্যের নিন্দা জানাই। একইসঙ্গে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি জানাই।

আমেনা নামে অপর এক শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী হয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের নিয়ে তিনি যে ভাষা প্রয়োগ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। কাজেই তিনো মন্ত্রীপরিষদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, শিক্ষার্থীরা বেলা ২টার পরপর মহাসড়কে নেমে এসেছেন। তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করছি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!