AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ


Ekushey Sangbad
উজিরপুর উপজেলা প্রতিনিধি, বরিশাল
০১:১৯ পিএম, ১৫ জুলাই, ২০২৬

ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সরকারি নির্দেশনা মোতাবেক এ কর্মসূচির আয়োজন করা হয়।
​সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবান্ধব ও পুষ্টিগুণসম্পন্ন মোট ৩টি গাছের চারা (১টি ফলদ, ১টি বনজ ও ১টি ঔষধি) রোপণ করা হয়।

​বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন,  পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজী ফেরদৌসী,শিক্ষক প্রতিনিধি ফিরোজা সিদ্দিকা শিমুল, সহকারী শিক্ষক আবুল বাসার,  বামরাইল ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শিরীন আক্তার লিপি , মহিলার সদস্য কানিজ ফাতেমা ব্যবসায়িক সজল মোল্লা সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

কর্মসূচি চলাকালীন সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সাথে রোপণকৃত চারাগুলোর নিয়মিত যত্ন ও সঠিক পরিচর্যা নিশ্চিত করার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!