AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪০ এএম, ১৫ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে শিশুদের প্রতি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, এ দিনটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। তিনি শিশুদের উদ্দেশে বলেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। স্কুল, বাড়ি কিংবা আশপাশের যেকোনো উপযুক্ত স্থানে গাছ রোপণ করা যেতে পারে।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের ধরন, আয়ুষ্কাল, অক্সিজেন উৎপাদনে ভূমিকা এবং পরিবেশ ও মানুষের জন্য এর উপকারিতা সম্পর্কেও জানতে হবে। এ বিষয়ে ইন্টারনেটসহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে শেখার পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজ রোপণ করা গাছগুলো ভবিষ্যতে বড় হয়ে ছায়া দেবে, পরিবেশকে শীতল রাখবে এবং নির্মল বাতাস নিশ্চিত করবে। তাই পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি দেশের শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য সবাইকে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!