AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে সরকারি বরাদ্দ (জি আর)চাল বিতরণ



সোনারগাঁয়ে সরকারি বরাদ্দ (জি আর)চাল বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত (জি আর) চাল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার জামপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক এবং ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিতিতে সরকারের বরাদ্দকৃত জি আর (গ্র্যাচুইটাস রিলিফ,Gratuitous Relief) চাল প্রায় ২০০(দুই শত) পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এই সময়, উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, সরকারি বরাদ্দ (জি আর) চাল, সোনারগাঁ - সিদ্ধিরগঞ্জের এমপি মহোদয়ের তত্ত্বাবধানে প্রত্যেক সুবিধা বঞ্চিত ও অসহায়দের মাঝে বিতরণ করা হবে।

এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সোনারগাঁ - সিদ্ধিরগঞ্জের এমপি আজহারুল ইসলাম মান্নান আমাকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন।

আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে, বর্তমান সরকারের দিকনির্দেশনা মোতাবেক সকল উন্নয়ন মূলক কাজ করতে চাই।

এইসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী,মেম্বার সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!