AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার



শ্রীপুরে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর নাঈম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মাটিকাটা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। সে প্রতি বুধবার বরমী বাজারে কাঁচা মালের ব্যবসা করতো এবং বাড়ীর পাশেই একটি পুকুর ভাড়া নিয়ে মাছের প্রজেক্ট দিয়ে সেখানে মাছ চাষ করতো।

নাঈমের বাবা জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (২ জুন) রাত পৌণে ১২টার দিকে নাঈম বাড়ীর পাশের পুকুরে তার মাছের প্রজেক্ট দেখার জন্য টর্চ লাইট নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত ২টা বেজে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তার মুঠোফোনে কল দিলে সে কল কেটে দেয়।

পরে আবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সকাল হলেও বাড়ীতে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি। তার পড়নে টি-শার্ট এবং শর্ট, প্যান্ট পরা ছিল। স্থানীয়রা মাটিকাটা খালে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়ে।

খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে বরকুল গ্রামের থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হেেয়ছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!