জামালপুরের মাদারগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু`র ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে টুনু আকন্দ(৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়। মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলমাবাদ এলাকার আকন্দবাড়ী মৃত সাদেক আকন্দের ছেলে নিহত কৃষক টুনু আকন্দ।
পরিবারের থেকে জানা গেছে, বুধবার দুপুরে মাঠে খড়ের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং ভোর পর্যন্ত শ্বাসকষ্ট বেড়ে যায় টুনু আকন্দের । সকালে মোসলেমাবাদ নিজ বাড়ী থেকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে রেফার্ড করলে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
নিহতের নাতি মামুন জানান, বুধবার দুপুরে খড় শুকাইতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এরপর থেকেই শ্বাসকষ্ট শুরু হয়। ভোরে বাড়ী থেকে জামালপুর নিলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। এ সময় ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় বাড়ীতে চলছে পরিবার ও আত্মীয় স্বজনদের শোকের মাতম। গত দুইদিনে ২ ইউনিয়নে হিটস্ট্রোক করে দুই জন মারা যান বলে জানান মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

