AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবি



রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনি হত্যাকান্ডের সঙ্গে জড়িত শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ ও তার বাহিনীর সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।

এর আগে, গত ২১ মে শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ, রাসেল, সিয়াম, মোহনসহ সন্ত্রাসীরা ফল ব্যবসায়ী রনিকে হাতের রগ কেটে কুপিয়ে হত্যা করে৷  

এ সময় বক্তব্য রাখেন, রনির বোন নাসরিন আক্তার, মা শিরিনা বেগম, স্ত্রী রাশিদা বেগম, ভাগিনা সায়েমসহ আরো অনেকে।

এসময় তারা বলেন, রনি যাত্রাবাড়ী আড়ৎ এ ফলের ব্যবসা করেন। শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবন ও তার বাহিনীর লোকজন রনির কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে যায়। এ সময় রনি বাধা দিলে তারা রনিকে কুপিয়ে হাতের রগ কেটে হত্যা করে।

আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি। শ্রাবণ ও তার বাহিনীর লোকজনের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!