AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৪ পিএম, ১২ মে, ২০২৬

‘কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিকভাবে আলোচনা হবে বলে জানঅণ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশ-ইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।’

সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশ-ইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (১২ মে) আসন্ন কুরবানি ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুর হাটে সিসিটিভিসহ পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে।

কুরবানি পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইনের ব্যবস্থা থাকবে।

মন্ত্রী জানান, ঈদুল আজহার আগের সাত দিন ও পরের সাত দিন জন্য মনিটরিং সেল গঠন করা হবে। সেখান থেকে সব কিছু মনিটর করা হবে।

এবারে, ১৫টি পশুর হাট হবে উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং ১১টি হবে দক্ষিণ সিটি করপোরেশনে। এ ছাড়া কুরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনা মূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী।


 

একুশে সংবাদ/ওজি

Link copied!