AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় সড়ক ভেঙ্গে দুর্ভোগ ,দ্রুত সংস্কারের দাবি



কোটালীপাড়ায় সড়ক ভেঙ্গে দুর্ভোগ ,দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামে কালিগঞ্জ থেকে রামনগর সংযোগ সড়কের একটি অংশ ভেঙে মারাত্মকভাবে ডেবে গেছে। সাবেক ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝার বাড়ির পাশের এই সড়কটির এমন বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ, কৃষক ও শ্রমিকরা।

স্থানীয়রা জানান, সড়কটি ভেঙে যাওয়ায় ভারী যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। বিশেষ করে চলতি ধানের মৌসুমে কৃষকদের সমস্যার মাত্রা আরও বেড়েছে। পাকা ধান ক্ষেত থেকে বাড়িতে আনতে এখন তাদের প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দিচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে।

দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটি মেরামত করা না হলে কৃষি উৎপাদন ও দৈনন্দিন জীবনযাত্রা আরও ব্যাহত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!