AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেধা বিকাশেই এগোতে চায় সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১৬ পিএম, ১২ মে, ২০২৬

মেধা বিকাশেই এগোতে চায় সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধা পাচার নয়, বরং মেধা বিকাশের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এগোতে চায় সরকার।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তারেক রহমানের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।

May be an image of ‎dais and ‎text that says "‎紙 新 अਰयज National Warkshop on Transforming Higher Education i Bangladesh: Roadmap Sustainable Excellence ن বিশ্মকসাম 미가 Chief Guest: Mr. Tarique Rahman, MP Hon‍‍`ble Prime Minister Government of the Pcople‍‍`s Republic of Bangladesh 12 May 2026 Organized by: University Grants Commission of Bangladesh‎"‎‎

 

সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়া টিকে থাকা কঠিন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত শিক্ষা কারিকুলামগুলো নতুনভাবে সাজানো সময়ের দাবি।

তারেক রহমান বলেন, ‘একবিংশ শতাব্দীতে শিক্ষা গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিখ্যাত বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনো প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি।

May be an image of ‎dais and ‎text that says "‎新 National Workshop on Transforming Higher Education in Bangladesh: Roadmap Sustainable Excellence Chief Guest: Mr. Tarique Rahman, MP Hon‍‍`ble Prime Minister Government of the People‍‍`s Republic of Bangladesh 12 May 2026 ed mission of Bangl हिवीश्ामਦ्री ي* University Grants sh‎"‎‎

‘শুধু পুঁথিগত শিক্ষাই নয় বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কষ্টসাধ্য হবে। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্ব বেশি হওয়ার কারণ। বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময়োপযোগী করার কাজ এরইমধ্যে শুরু করেছে।’

May be an image of one or more people, dais and text

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের কাছে দায়বদ্ধ এ সরকার বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার এটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজ শুরু করতে চায়।’

সরকারপ্রধান বলেন, ‘আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে।’ প্রযুক্তিগত উৎকর্ষতায় যাতে রাষ্ট্র ও সমাজের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধ যাতে হারিয়ে না যায় সে ব্যাপারে সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

May be an image of dais and text

ফ্যাসিবাদ বিদায়ের পরে নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের আকাঙ্ক্ষার কার্যকর বাস্তবায়নে সরকার আন্তরিক বলেও জানান তারেক রহমান।অধ্যাপক মামুনের সভাপতিত্বে কর্মশালায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত আছেন।
 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!