চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখার সফরের অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, মশক নিধন শেখার জন্য বিদেশে যাওয়ার দরকার নেই, দেশেই ডোবার পাশে বসে পদ্ধতি বের করা সম্ভব।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে সিটি করপোরেশনের মেয়র ও পাঁচ কর্মকর্তার ফ্লোরিডা যাওয়ার প্রস্তাব ছিল। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।
সারসংক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, `মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশকনিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।`



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

