AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন গলাচিপার ইখতিয়ার রহমান কবির



যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন গলাচিপার ইখতিয়ার রহমান কবির

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার সন্তান ইখতিয়ার রহমান কবির। সম্প্রতি ঘোষিত ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইখতিয়ার রহমান কবির এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

দলীয় সূত্রে জানা গেছে, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি দীর্ঘ সময় মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে হামলা, মামলা ও গ্রেপ্তারের মুখোমুখিও হয়েছেন।

বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর রাজনৈতিক অস্থিরতার সময় তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। প্রায় এক বছর কারাবাসের পর মুক্তি পেয়ে পুনরায় দলীয় কর্মকাণ্ডে যুক্ত হন।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইখতিয়ার রহমান কবিরের এই পদপ্রাপ্তিতে পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। স্থানীয় নেতারা আশা করছেন, কেন্দ্রীয় পর্যায়ে তার দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে।

নতুন দায়িত্ব পাওয়ার পর ইখতিয়ার রহমান কবির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকবেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গলাচিপার একজন নেতার অন্তর্ভুক্তি পটুয়াখালী অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!