AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৬ পিএম, ৩১ মে, ২০২৬

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।

রোববার (৩১ মে) বিকেলে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “জিয়াউর রহমানের নামেই বিদেশের মানুষ বাংলাদেশকে চিনত। যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে। শহীদ জিয়া যেভাবে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, আমরা সেভাবেই দেশ পরিচালনার চেষ্টা করছি।”

তিনি বলেন, বিএনপির সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময় সবাইকে সজাগ থাকতে হবে। অন্যথায় দেশ ও ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে পারে।

সরকারপ্রধান বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে ইশতেহার ঘোষণা করেছিল, সরকার গঠনের পর সেই ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। দেশের ৫২ শতাংশ মানুষের রায়ের প্রতিফলন ঘটাতে হবে। খাল খনন, শিক্ষা খাতের উন্নয়ন এবং শিল্পে বিপ্লব ঘটানোর মতো বিষয়গুলো ইশতেহারে ছিল। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান যেভাবে প্রতিটি খাতকে এগিয়ে নিতে কাজ করেছিলেন, সেই পথনির্দেশনা অনুসরণ করেই সরকার কাজ করছে।”

তারেক রহমান বলেন, সরকারের সাফল্যের জন্য শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; সঠিক কাজে সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি তৃণমূল পর্যায় পর্যন্ত দলীয় নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “সবাই মিলে লক্ষ্য অর্জন করতে পারলে জনগণের চোখে একটি সফল সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”
 

একুশে সংবাদ/এ.জে

Link copied!