AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা

সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪২ পিএম, ২৪ মে, ২০২৬

সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রোববার (২৪ মে) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

চার্জশিটে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে রামিসা ঘর থেকে বের হলে স্বপ্না কৌশলে তাকে নিজেদের বাসায় নিয়ে যায়। পরে শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্তদের কক্ষ থেকে রামিসার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল ঘটনার দায় স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে উঠে এসেছে, ঘটনার সময় আসামির স্ত্রীও বাসায় উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, ডিএনএ রিপোর্ট, পোস্টমর্টেম প্রতিবেদনসহ বিভিন্ন আলামত বিশ্লেষণ শেষে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!