AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নষ্ট কম্পিউটার দিয়েই চলছে পাবিপ্রবি সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৫:০০ পিএম, ২১ জুলাই, ২০২৬

নষ্ট কম্পিউটার দিয়েই চলছে পাবিপ্রবি সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের কম্পিউটার ল্যাবের অধিকাংশ কম্পিউটার দীর্ঘদিন ধরে অচল ও পুরোনো প্রযুক্তির হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

সম্প্রতি সরেজমিনে ল্যাব পরিদর্শনে দেখা যায়, সেখানে থাকা ৩০টি কম্পিউটারের মধ্যে অন্তত ১৫টি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে।

বাকি কম্পিউটারগুলো সচল থাকলেও সেগুলোর হার্ডওয়্যার ও সফটওয়্যার অত্যন্ত পুরোনো হওয়ায় আধুনিক সফটওয়্যার ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে নির্ধারিত ব্যবহারিক ক্লাসগুলো কার্যকরভাবে পরিচালনা করা যাচ্ছে না।

শিক্ষার্থীরা জানান, ল্যাব পরীক্ষার সময়ও অনেককে ব্যক্তিগত ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে হচ্ছে। এতে যাদের ব্যক্তিগত ডিভাইস নেই, তারা আরও বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইনজামামুল হক বলেন, “অর্থনীতি একটি তথ্য, উপাত্ত ও গবেষণানির্ভর বিষয়। ল্যাবভিত্তিক ব্যবহারিক জ্ঞান ছাড়া আমাদের পড়াশোনা অপূর্ণ থেকে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের কম্পিউটার ল্যাবের অনেকগুলো কম্পিউটার নষ্ট হয়ে পড়ে আছে।

একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ল্যাব সুবিধা থেকে বঞ্চিত হবে, এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। এর ফলে আমাদের একাডেমিক অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই দ্রুত নষ্ট কম্পিউটারগুলো মেরামত অথবা নতুন কম্পিউটার স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির বলেন, “এটি মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব—এ বিষয়ে আমি অবগত নই। এটি সম্ভবত অর্থনীতি বিভাগের নিজস্ব ল্যাব। কারণ বাংলা ও ইংরেজি বিভাগের জন্য সপ্তম তলায় একটি পৃথক ল্যাব রয়েছে, যেখানে কিছু কম্পিউটারেও সমস্যা রয়েছে। আপনারা যে ল্যাবের কথা বলছেন, সে বিষয়ে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!