নেত্রকোনার মদনে পৌর বিএনপি নেতা এনামূল হক নিজ উদ্যোগে তিন শতাধিক কৃষকদের মাঝে বীনামূল্য আমন বীজ বিতরণ করেছেন।
রোববার পৌর সদরের কোর্ট বিল্ডিং সিলেট বাস স্ট্যান্ড তার নিজ কার্যালয় থেকে এ সব বীজ বিতরণ করেন। এ সময় জমিয়তে উলামা ইসলাম উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ার হুসাইন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদত মোঃ সাকের খান,বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা এনামূল হক জানান, আমি নিজে কৃষকের সন্তান। আমি জানি কৃষক ফসল উৎপাদন করতে কি কি পরিমান ব্যয় করতে হয়। আমি কৃষকের সুখ দুঃখ বুঝি। তাদের কথা চিন্তা করে যাতে শুরুতেই ফসল উৎপাদনে ব্যয়বার কমানো যায় তাই বিনা মূল্যে বীজ বিতরণের উদ্যোগ নিয়েছি ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

