কুমিল্লার মুরাদনগরে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ এবং পুষ্টিনির্ভর উৎপাদন ব্যবস্থাকে উৎসাহিত করতে দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা কবি নজরুল মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার প্রশিক্ষণ কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক আল মামুন রাসেল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই দেশের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার কৃষকদের পুষ্টিনির্ভর উৎপাদন, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
কৃষিকে আধুনিক ও উদ্যোক্তাবান্ধব করতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সুফি আহমেদ, মাজহারুল ইসলাম, আবু শরীফ, কাজী ইসমাইল, নাছির উদ্দিন, মোশাররফ হোসেন, শাহিন, সাম মিয়া, রিপন মিয়া, মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান, মোঃ নেয়ামত উল্লাহ, চাঁদ সুলতানা ও ফারজানা আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী,
গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

