AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ–মালয়েশিয়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৬ পিএম, ১০ এপ্রিল, ২০২৬

উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ–মালয়েশিয়া

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া।

শুক্রবার (১০ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রাজায়ায় দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদির এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন নেতৃত্ব দেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং কর্মশক্তির গতিশীলতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ, মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং একটি কার্যকর বৃত্তি কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়।

এছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় অংশীদারিত্ব জোরদার, একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং যৌথ শিক্ষা প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী বাংলাদেশের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

বৈঠকে জানানো হয়, বর্তমানে মালয়েশিয়ায় ১১ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের একাডেমিক ও সামাজিক অবদানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে উভয় পক্ষ।

এছাড়া যৌথ ডিগ্রি প্রোগ্রাম, দূরশিক্ষণ ব্যবস্থা, নমনীয় শিক্ষা পদ্ধতি এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা কার্যক্রম সাজানোর বিষয়েও আলোচনা হয়। স্নাতকদের কর্মসংস্থান ও বাস্তবভিত্তিক কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষাগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!