AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘হ্যালো নেতা-মন্ত্রী, নিজেদের ভগবান ভাবছেন?’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:১০ পিএম, ২১ জুলাই, ২০২৬

‘হ্যালো নেতা-মন্ত্রী, নিজেদের ভগবান ভাবছেন?’

শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। 

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি নেতা-মন্ত্রীদের উদ্দেশে তীব্র প্রশ্ন ছুড়ে দিয়ে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের সমালোচনা করেন।

পোস্টে অরিজিৎ লেখেন, ‘এবার তো আপনারা ছাত্র-ছাত্রীদেরও মারধর করছেন। আপনাদের কি একটুও লজ্জা করছে না?’

এরপর তিনি আরও প্রশ্ন করেন, ‘হ্যালো নেতা, মন্ত্রী! এসব কী চলছে? নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন?’

শুধু ক্ষোভ প্রকাশেই থেমে থাকেননি এই শিল্পী। তিনি লিখেছেন, ‘সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র চিরন্তন সত্য।’

একই সঙ্গে অরিজিৎ শিক্ষা মন্ত্রণালয়ের একটি ইমেইল ঠিকানা শেয়ার করে সাধারণ মানুষকে নিজেদের মতামত ও অধিকার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি লেখার আহ্বান জানান।

তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি তুলে ধরা উচিত।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ইস্যুতেও প্রকাশ্যে মত দিয়েছেন অরিজিৎ সিং। কয়েক দিন আগে সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতিও সমর্থন ও শুভকামনা জানিয়ে পোস্ট করেছিলেন তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!