AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট শান্তিপূর্ণ হচ্ছে : সিইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২৫ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট শান্তিপূর্ণ হচ্ছে : সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি বলেন, দুই আসনেই ভোটগ্রহণ সুশৃঙ্খল পরিবেশে চলছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

সিইসি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশন শিগগিরই বৈঠকে বসবে। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে এবং আইনের কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে কমিশন অপেক্ষায় রয়েছে।

সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথসংক্রান্ত বিতর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, বিষয়টি বর্তমানে বিচারাধীন, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে বলে তিনি উল্লেখ করেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!