AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৫ পিএম, ১৭ মার্চ, ২০২৬

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম বা অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, ঈদযাত্রা সুষ্ঠু করতে দেশের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং যানজট নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, প্রতি বছর ঈদের সময় যাত্রীদের দীর্ঘ সময় সড়কে ভোগান্তিতে পড়তে হয়। এবার সেই সমস্যা কমাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

আইজিপি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক-সহকারীদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন হতে হবে। সামান্য অসচেতনতাই বড় যানজটের কারণ হয়ে দাঁড়ায়।

বাস টার্মিনালে বাড়তি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, টার্মিনাল এলাকায় বিভিন্ন অপরাধ প্রবণতা থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

এছাড়া রাজধানীতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার কথাও জানান আইজিপি। তিনি বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার না রাখার বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!