ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে এফবিআইয়ের চার সদস্যের প্রতিনিধি দল সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সুহেল দাউদ।
বুধবার (১১ মার্চ ) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সাক্ষাতে এফবিআই প্রতিনিধি দল বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার করা, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি এই আগ্রহকে স্বাগত জানিয়ে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে এফবিআই’র সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সাক্ষাতকালে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

