AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ পাচ্ছেন যারা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০০ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ পাচ্ছেন যারা

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। এদিন শপথ নেবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। নতুন সরকারে মোট ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন ও দীপেন দেওয়ান।

এ ছাড়া মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আ ন ম এহছানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান ও জাকারিয়া তাহের।

টেকনোক্র্যাট কোটায় (সংসদ সদস্য নন) পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেবেন মোহাম্মদ আমিনুর রশীদ ও খলিলুর রহমান।

প্রতিমন্ত্রী পদে একজন ছাড়া বাকি সবাই সংসদ সদস্য। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও হাবিবুর রশিদ।

এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর (ভিপি নুর), ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন সাবেক ফুটবলার মো. আমিনুল হক।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!