AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৩ পিএম, ২৫ জুন, ২০২৬

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা ও আনুষ্ঠানিক লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে এ সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। পরে তিনি তাকে বিশেষভাবে প্রস্তুত করা মঞ্চে নিয়ে যান। এ সময় চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি বাংলাদেশ ও চীনের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

সংবর্ধনা পর্বে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগসহ দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!