AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৯ পিএম, ২৫ জুন, ২০২৬

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য

বাংলাদেশের তিস্তা নদীসহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং পানি সম্পদ উন্নয়নে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও চীনের মধ্যে ঐকমত্য হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে চলমান নদী খনন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বিশেষভাবে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহযোগিতা কামনা করেন।

জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং বাংলাদেশকে ইতিবাচক আশ্বাস দিয়ে বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে চীন সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দুই দেশের সহযোগিতা বাস্তবভিত্তিক গবেষণা ও অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত।

প্রধানমন্ত্রী বৈঠকে নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন সম্প্রসারণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।

চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় চীনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং বাংলাদেশ চাইলে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি এ খাতে বাংলাদেশের বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সংশ্লিষ্টদের মতে, তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের সম্পৃক্ততা এবং পানি সম্পদ খাতে প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের নদী ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!