AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৭ পিএম, ৫ জুন, ২০২৬

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ১৪ জুন দুই দিনের সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন এবং জনসভায় বক্তব্য রাখবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।

জানা গেছে, সফরের সময় প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য প্রদান করবেন।

সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পার্কের বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করবেন।

পরে তিনি পেকুয়া উপজেলায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। এরপর পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন-সংক্রান্ত ফলক উন্মোচন করার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরে চকরিয়ায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।

বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জনসভা শেষে তিনি কক্সবাজারে অবস্থান করবেন। পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!