AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৭ পিএম, ৫ জানুয়ারি, ২০২৬

বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই শোকবার্তা পৌঁছে দেন।

শোকবার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকাহত পরিবার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!