AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৩ পিএম, ৯ মে, ২০২৬

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

তিনি জানান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সবসময় সজাগ রয়েছে। কুড়িগ্রাম জেলার সীমান্ত নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণে জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে গতকাল শুক্রবার (৮ মে) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরসালিন (২২) ও নবীর হোসেন (৫৫) নামে দু্ই বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় বিএসএফের গুলিতে একাধিক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম বলেন, তারা চোরাকারবারীর সঙ্গে জড়িত, ভারত প্রবেশকালে তারা বিএসএফের গুলিতে নিহত হন। তাদের লাশ ভারতের মর্গে আছে, দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!