AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে পুশইনের ৮টি অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৯ এএম, ৬ জুন, ২০২৬

সীমান্তে পুশইনের ৮টি অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত অবৈধ পুশইনের আটটি পৃথক প্রচেষ্টা প্রতিহত করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দায়িত্বপূর্ণ যাদবপুর সীমান্ত দিয়ে তিন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল শূন্যরেখায় অবস্থান নিয়ে তাদের বাধা দেয়। পরে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।

নওগাঁর করমুডাঙ্গা সীমান্তে ১৬ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ১৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করে।

একইভাবে লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) দায়িত্বাধীন বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ২১ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। তাদের সীমান্ত অতিক্রম করতে দেওয়া হয়নি বলে জানানো হয়।

এছাড়া লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, দুর্গাপুর সীমান্তে থাকা ব্যক্তিরা বর্তমানে ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছেন এবং সেখানে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) দায়িত্বাধীন পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্তে ১০ জনকে কাঁটাতারের বাইরে এনে অবস্থান করানো হলে এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির দাবি, বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

অন্যদিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগে থেকে জড়ো করে রাখা ১৬-১৭ জন ব্যক্তিকে বিজিবির কঠোর অবস্থানের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনী। বর্তমানে লেংগুড়া সীমান্তসংলগ্ন এলাকায় তাদের অবস্থানের তথ্য পাওয়া গেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী কোনো ধরনের পুশইন প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!