AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৪ এএম, ৬ জুন, ২০২৬

মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার পর কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই ঘটনায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

তাসনিম নিউজের প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে বলা হয়, শনিবার ভোরে মধ্যপ্রাচ্যে শত্রুপক্ষের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে অ্যারোস্পেস ইউনিট থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সেন্টকোম জানায়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর লক্ষ্য করে মোট সাতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে প্রতিটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী।

এর আগে শুক্রবার গভীর রাতে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া চারটি ইরানি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন ভূপাতিত করার পর সম্ভাব্য নতুন হামলা ঠেকাতে গোরুক ও কেশম দ্বীপে ইরানের উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালায় সেন্টকোম। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে তাসনিম নিউজ।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ মে থেকে আইআরজিসি ও সেন্টকোমের মধ্যে প্রায় নিয়মিত পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ঘটনা ঘটছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!