AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোড়েলগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত



মোড়েলগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বাগেরহাটের মোড়েলগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বেলা ১১টায় মোড়েলগঞ্জ মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত সভায় সংগঠনের পৌর সভাপতি তালুকদার লিয়াকত হোসেন সভাপতিত্ব করেন এবং উপজেলা সভাপতি কাজী মঞ্জরুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. কাজী মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাগেরহাট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিকদার ইমরান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মিলন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতা আলী হায়দার চুন্নু এবং মো. শামীম হোসেন হাওলাদার।

এ ছাড়া মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!