সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন, কর্ম এবং ব্যবসায়িক ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হলো—বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক মহামারির প্রভাবের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি।
বর্তমানে কিছু দেশ থেকে সীমিত আকারে ভিসার আবেদন গ্রহণ করা হলেও ২০২৬ সালের জানুয়ারি থেকে তা বন্ধ হয়ে যাবে। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সূত্র: ইউএই ভিসা অনলাইন
একুশে সংবাদ // র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

