AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫১৫



সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫১৫

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫১৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ৯৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযোগে আটক হয়েছেন আরও ৫৩৩ জন।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী একটি রিভলবার, একনালা বন্দুক, এলজি, পিস্তল, জি-৩ রাইফেল, এমএ ভেরিয়েন্ট রাইফেল, এলএম-১৬ ভেরিয়েন্ট রাইফেল, দেশীয় অস্ত্র ও পাইপগানসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে। এছাড়া পাওয়া গেছে ৯টি ম্যাগাজিন, ৭ রাউন্ড কার্তুজ, ৫১১ রাউন্ড গুলি এবং দেশীয় ধারালো অস্ত্র।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!