AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৩৯ পিএম, ২৪ এপ্রিল, ২০২৬

মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফ করেছে ইরান।

শুক্রবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA Novosti-কে জানান, কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এ সিদ্ধান্ত বহাল থাকবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই বিশেষ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে এবং সে তালিকায় রাশিয়া রয়েছে। তবে অন্য কোন দেশ এই সুবিধা পাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে মার্চের শেষ দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অনেক দেশ ও জাহাজ মালিক নিরাপদে প্রণালী পার হওয়ার জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। যেসব দেশকে ইরান বন্ধু মনে করে বা বিশেষ অনুমতি দেয়, তাদের জন্য সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচল নিশ্চিত করছে।

সে সময় আরাগচি ইরানের বন্ধুদেশ হিসেবে বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উল্লেখ করেছিলেন।

একুশে সংবাদ/এসআর

Link copied!