AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৯ পিএম, ২৫ জুলাই, ২০২৬

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেশটির প্রেসিডেন্টের দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট মুইজ্জু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার, শিক্ষা খাতে অংশীদারত্বের সুযোগ সম্প্রসারণ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার উপায় নিয়েও মতবিনিময় করেন তারা।

এ সময় বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!