AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরমুজ প্রণালিতে টোল আরোপে অনুমোদন দিলো ইরান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৬ এএম, ৩১ মার্চ, ২০২৬

হরমুজ প্রণালিতে টোল আরোপে  অনুমোদন দিলো ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরান। দেশটির সংসদীয় কমিটি এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফারস।

প্রতিবেদনে বলা হয়, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য পরিকল্পনাটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাবনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে বাধা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

এছাড়া ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোর জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থা চালুর বিষয়টি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, ওমানের সহযোগিতায় এই ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে এ পথের কার্যক্রম ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!