শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে।
বুধবার সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করলে রাত থেকেই উৎসবের প্রস্তুতি শুরু হয়। এক মাস রোজা পালনের পর ধর্মপ্রাণ মুসলমানরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এসব দেশে রমজান মাসের সমাপ্তি ঘোষণা করা হয়েছে এবং সেই অনুযায়ী ঈদের দিন নির্ধারণ করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। ফলে কোথাও একই দিনে ঈদ উদযাপিত হলেও, অন্য দেশে একদিন পর পালিত হয়।
উল্লেখ্য, ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

