মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
দূতাবাস এক জরুরি নিরাপত্তা সতর্কতায় জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে যত দ্রুত সম্ভব সৌদি আরব ত্যাগ করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্ক বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।
বার্তায় আরও উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্ট পরিস্থিতি নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংঘাত ও উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
তথ্যসূত্র: গালফ নিউজ
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

