AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৬ এএম, ৩ মার্চ, ২০২৬

ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

ইরানের রাজধানী তেহরানে সোমবার (২ মার্চ) দিনগত রাত থেকে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাম্প্রতিক কয়েক দিনের ইসরায়েলি হামলায় দেশজুড়ে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬০০ জনে পৌঁছেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে সোমবার রাতের সর্বশেষ হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগের রাতগুলোর তুলনায় সোমবার রাতের বোমাবর্ষণ ছিল আরও তীব্র ও ব্যাপক। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের শীর্ষ নীতিনির্ধারণী প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের একটি ভবন হামলার লক্ষ্যবস্তু হয়। পাশাপাশি রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির প্রধান কমপ্লেক্সেও আঘাত হানার খবর পাওয়া গেছে। তবে হামলার মধ্যেও টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম চালু রয়েছে।

এদিকে তেহরানের বাইরে কারাজ ও কোমসহ ইরানের আরও কয়েকটি বড় শহরেও একযোগে বোমাবর্ষণের তথ্য মিলেছে। এসব এলাকায় ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!