AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৯ এএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩

সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর হামলা, হতাহতের ঘটনা এবং কয়েকজন সেনাকে অপহরণের অভিযোগের প্রেক্ষিতে আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’। পাকিস্তানের দাবি, এ অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় দুই শতাধিক।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।

পোস্টে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিট থেকে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) আফগানিস্তানের বিরুদ্ধে এই অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানের রাজধানী কাবুল ছাড়াও পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, হামলায় আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ গুদাম ধ্বংস হয়েছে। একইসঙ্গে সীমান্তবর্তী বেশ কয়েকটি সামরিক অবস্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনাচৌকিগুলো লক্ষ্য করে আফগান বাহিনী আকস্মিক হামলা শুরু করে বলে দাবি করেছে ইসলামাবাদ। এতে সীমান্তজুড়ে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাত থেকেই সীমান্ত এলাকায় ব্যাপক লড়াই শুরু হয়েছে। তাদের দাবি, গত রবিবার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়াতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, অভিযানে আফগান বাহিনীর বিপুলসংখ্যক সেনা হতাহত হয়েছেন এবং বহু সীমান্ত চৌকি ধ্বংস করা হয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে স্বাধীনভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সীমান্তে চলমান এই সংঘাত দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!