AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলা, নিহত ১০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:২৫ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় পর্যটন কেন্দ্র বন্ডাই সমুদ্রসৈকতে সশস্ত্র হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানায়, নিউ সাউথ ওয়েলস পুলিশ ‘সক্রিয় বন্দুকধারী’ থাকার তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান শুরু করে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তল্লাশি কার্যক্রম এখনো চলছে।

সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়, বন্ডাই বিচ ও আশপাশের এলাকায় একাধিক গুলির শব্দ শোনা যায়। ক্যাম্পবেল প্যারেড এলাকায় বিপুল সংখ্যক পুলিশ গাড়ি প্রবেশ করতে দেখা গেছে এবং কয়েকজনকে রাস্তায় ও সৈকতসংলগ্ন এলাকায় পড়ে থাকতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ৭নিউজ জানায়, গুলির শব্দের পরপরই সৈকত এলাকা থেকে শত শত মানুষ আতঙ্কিত হয়ে ছুটে পালান। পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনায় একাধিক প্রাণহানি ঘটেছে। তবে নিহতের চূড়ান্ত সংখ্যা নির্ধারণে কাজ চলছে। পুলিশ আরও জানায়, দুই হামলাকারীকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং বিস্ফোরক থাকার সম্ভাবনায় এলাকায় আইইডি শনাক্তে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে।

হামলায় অন্তত দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে পুলিশ। তাদের শারীরিক অবস্থার বিস্তারিত এখনও জানানো হয়নি। এ হামলার সঙ্গে কোনো ধর্মীয় অনুষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, ঘটনার সময় বন্ডাই বিচ এলাকায় ইহুদি ধর্মীয় উৎসব হনুক্কার প্রথম দিনের একটি অনুষ্ঠান চলছিল। ‘চানুকা বাই দ্য সি ২০২৫’ শিরোনামে আয়োজিত ওই অনুষ্ঠানটি বিকেল ৫টা থেকে শিশুদের খেলার মাঠসংলগ্ন এলাকায় হওয়ার কথা ছিল বলে আয়োজকদের প্রকাশিত তথ্য থেকে জানা গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, পাশের ব্রন্টে বিচে অবস্থান করার সময় তিনি একটানা প্রায় ২০টির মতো গুলির শব্দ শুনতে পান। পরে বন্ডাই ও টামারামা এলাকার আকাশে একাধিক হেলিকপ্টার টহল দিতে দেখে তিনি পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেন।

এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এক বিবৃতিতে তিনি ঘটনাটিকে ‘চরম হৃদয়বিদারক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জানান, তিনি ইতোমধ্যে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমিশনার ও নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ারের সঙ্গে যোগাযোগ করেছেন।

আলবানিজ বলেন, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠভাবে কাজ করছে। নিশ্চিত তথ্য পাওয়া গেলে জনগণকে নিয়মিত অবহিত করা হবে। তিনি আরও বলেন, জরুরি সেবাকর্মীরা প্রাণ বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!